Malayalam Movie
*- হাল্কা স্পয়লার -*
➡ Movie:- Thanneer Mathan Dinangal (2019)
➡ Imdb:- 8/10
➡ P.Rating:- 9/10
➡ Genre:- Comedy/Drama
➡ Language:- Malalayam
➡ Cast:- Mathew Thomas, Anaswara Rajan, Vineeth Sreenivasan etc...
➡ Directed By - Girish A.D.
♐ সাউথ ইন্ড্রাস্ট্রি মানেই যে উরাধুরা একশন,সাইন্সের মাইরো বাপ কইরা দেওয়া এসব ধারনাকে বদলে দিয়েছে তাদের ই এক ইন্ড্রাস্ট্রি,
মালালায়াম ইন্ড্রাস্ট্রির রয়েছে সুখ্যাতি,
সাধারন সাউথ ইন্ডিয়ান একশন প্রথা কে বদলে দিয়ে তারাই একের পর এক গল্প নির্ভর মুভি তৈরি করে দেখিয়ে দিয়েছে তারা অনন্য, তারা আলাদা...
আর এত্তো সুন্দর একটা মুভি আমি মনে করি তাদের দ্বারাই সম্ভব....
এতোটা দারুন কমেডি তুলে ধরেছে, আমি জাস্ট ভক্ত হয়ে গেছি ভাই এই ইন্ড্রাস্ট্রির....
📌 মুভির প্লট নিয়ে বলতে গেলে মূল থিম -
জাইসন নামে একজন কিশোর সাইন্সের ছাত্র,
তবে খুবই অমনোযোগী,
সে আবার তার ক্লাসেরই কির্তি নামের এক মেয়ের প্রতি ক্রাশিত😌
মেয়েটাকে পটানোর জন্য সে বিভিন্ন ফন্দি আঁটতে থাকে,
তারমধ্যে বাঁধা হয়ে আসে নতুন এক শিক্ষক,
ক্লাস সহ ঐ স্কুলের সবাই যার ভক্ত, কির্তি সহ!
অথচ জাইসনের তাকে ভালো লাগেনা,
তো, এসব নিয়েই পুরো গল্প...
ভাইরে ভাই মনে হচ্ছিলো নিজের স্কুলজীবনে ফিরে গেছি,
সেই দুষ্টুমি, মেয়েদের প্রতি ভালোলাগা...😋
📛 মুভিটা পুরোদস্তুর কমেডি ভাই, আমি মুভির প্রথম মিনিট থেকে শেষ মিনিট পর্যন্তই হাসছি,
তাও জোরে জোরে😁
অনেকদিন পর এমন ফ্রেশ কমেডি মুভি পাইলাম...
স্কুলের বাস্তবিক মজা,দুষ্টুমি গুলাই তুলে ধরেছে এই মুভিতে...
মালালায়াম মুভি মানেই এখন যেনো অন্যকিছু,
তারা সত্যি-ই তাদের ভক্ত বানিয়ে ছাড়বেই আপনাকে...
এতো সুন্দর গল্প নির্ভর মুভি বানায় সাথে বোনাস হিসেবে তাদের মনোরম পরিবেশ তো থাকছেই...
🔰 মুভিটা মূলত ৩জন এর উপরই নির্ভর,
জাইসন, কির্তি, রাভী স্যার...
আর বোনাস হিসেবে জাইসনের ভাই,বন্ধুগুলা তো আছেই...
জাইসন চরিত্রে অভিনয় করা Mathew Thomas কে শেষ দেখেছিলাম আন্জাম পাথিরা মুভিতে,
ছেলেটার অভিনয় দক্ষতা দারুন,
আর এই মুভির প্রান ই সে...
এতো চমৎকার করে কমেডি টাইমিং করেছে,
আপনি হাসতে বাধ্য...
অন্যদিকে আরেক দারুন কমেডি করেছে রাভী স্যার চরিত্রে অভিনয় করা Veeneth লোকটা...
অসম্ভব ভালো অভিনয় করেছেন...
আর পুরো মুভিজুড়েই কিউটের ডিব্বা ছিলো কির্তি চরিত্রে অভিনয় করা Anaswara Rajan...
ওরা এসব কিউটের ডিব্বাগুলারে কইত্তে থেইকা যে বাহির করে,
প্রত্যেক মুভির নায়িকার উপরই ক্রাশ খাই...
সেই কিউট ছিলো মেয়েটা, সাথে অভিনয় ও....
⛎ মুভির ক্যামেরা ওয়ার্ক ছিলো মোটামুটি ভালোই....
কিছু ভালো ভালো শট নিয়েছে,
আর শেষের গানটার সিনেমেটোগ্রাফি ছিলো চমৎকার,
জয়ফল বাগানের দৃশ্যগুলা অসাধারণ হয়েছে...
তবে আমার মতে মুভির একটা দিকই খারাপ লেগেছে তা হলো এর এন্ডিং টা আরেকটু বেটার করতে পারতো..
যদিও এখনও ভালোই,
তবু, আরেকটু বেটার হইতে পারতো...
🔹 সবমিলিয়ে চরম লেভেলের মাইন্ড ফ্রেশ করা মুভি...
কিছু কিছু সিনে আপনি হাসতে বাধ্য...
মুভিটার বাজেট ছিলো ২ কোটি,
এবং বক্সঅফিস ইনকাম ৫০ কোটি!!
কতোটা সফল ভাবুন...
আর হ্যা, মুভির নামের বাংলা অর্থ দাড়ায় তরমুজের দিনগুলো,
কেনো এই নাম দেওয়া,
এটাও মুভি দেখেই বুঝতে পারবেন...
তাই দেখার আমন্ত্রণ রইলো...
#HappyWatching
#HrSReview

No comments